1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলে বেরিয়ে যাওয়ার হুমকি ট্রাম্পের যুদ্ধ ঘিরে বাংলাদেশের বিবৃতিতে দুঃখ পেয়েছে ইরান-রাষ্ট্রদূত আওয়ামী লীগের আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে -সংসদে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে দেশে এলো ৬১ হাজার টন গম নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী কক্সবাজারে পাঁচ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে অবৈধ চিংড়ি রেণু জব্দ কুতু্বদিয়ায় ডাকাতের কবল থেকে ৪ শ্রমিককে উদ্ধার করেছে কোস্টগার্ড

নতুন বছরের আগেই কমলো সোনার দাম

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ২০২৫ সালের শেষ দিনে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৭৪১ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এর ফলে ভালো মানের সোনার দাম কমে ২ লাখ ২৪ হাজার টাকার ঘরে নেমেছে।

বুধবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম ২০২৬ সালের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে কার্যকর হবে।

সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে এবং দাম কমানো হয়েছে।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘গোল্ডপ্রাইস ডট ওআরজি’ সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম নিম্নমুখী। প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৩০০ ডলারে নেমেছে, যা গত ২৬ ডিসেম্বর ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়েছিল।

বাজুসের নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৪১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা বহাল রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট