1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
ট্রাম্পের সামরিক হুঙ্কার,বিশ্ববাজারে স্বর্ণের দামে নজিরবিহীন ধস, প্রভাব পড়তে পারে দেশের বাজারেও ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানি হামলায় ২০০ মার্কিন পাইলটের আবাসন ও যুদ্ধবিমান বিধ্বস্ত প্রতিরোধ ফ্রন্ট ভাঙেনি, বরং আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে-জেনারেল আলি আব্দোল্লাহি হামে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৮৫ এপ্রিলেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়, তাপমাত্রা উঠতে পারে ৪১ ডিগ্রিতে নারী এমপিদের নিয়ে আপত্তিকর বক্তব্য, সংসদে বিচার চাইলেন রুমিন ফারহানা সরকারের মূল লক্ষ্য হচ্ছে কর না বাড়িয়ে করদাতাদের সংখ্যা বাড়ানো-জাতীয় সংসদের হুইপরকিবুল ইসলাম বকুল ইউএনও’র উদ্যোগে পাইকগাছার বাইপাস সড়কে স্বস্তির ছোঁয়া পতেঙ্গায় চোরাই কয়লাসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড

বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত অন্তত ১০

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মাঝে নির্বাচন-পরবর্তী সহিংসতায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন–সমর্থিত গ্রুপ এবং বিএনপির স্বতন্ত্র (বিদ্রোহী) ঘোড়া প্রতীকের প্রার্থী এম এ এইচ সেলিম–সমর্থিত গ্রুপের মধ্যে কথাকাটাকাটি থেকে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে দুপক্ষ নিজেদের মধ্যে মারামারিতে জড়ায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় জাকির হোসেন-সমর্থিত গ্রুপের মিরাজ শিকদার (৩৫), হাবিবুর শিকদার (৩৭), হোসাইন বেপারী (২৫) ও ইমরান (২৫) এবং সেলিম-সমর্থিত গ্রুপের ওসমান সরদার (৩৫) ও সালাম সরদারকে (৫৮) উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয়। তাদের সবার বাড়ি বাগেরহাট সদর উপজেলার নোয়াপাড়া গ্রামে।
আহতদের মাঝে হাবিবুর শিকদার, মিরাজ শিকদার ও ওসমান সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁদের খুলনায় স্থানান্তর করেছেন।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল-আর এমও ডা. শেখ আদনান হোসেন বলেন, সন্ধ্যার দিকে মারামারির ঘটনায় আহত কয়েকজন রোগী পরপর আমাদের হাসপাতালে আসে। যাদের আঘাত তুলনামূলক কম, তাদের এখানে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আর যাদের অবস্থা আশঙ্কাজনক বা সংকটাপন্ন, তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে।
বাগেরহাট কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বাগেরহাট ও কচুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায়

স্থানীয় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট