1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
বেনাপোল স্থলবন্দরকে দুর্নীতিমুক্ত ও আধুনিকায়ন করে গড়ে তুলতে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানান..এমপি আজীজুর রহমানের দাকোপে কামমারী খাল পুনঃখননের উদ্বোধন খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের কর্মকর্তাদের সাথে কেসিসি প্রশাসকের সভা পাইকগাছা সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান সুন্দরবনের দস্যুদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত পাইকগাছায় WFP’র ৭ উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন; পরিদর্শনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কলকাতায় মারা যাওয়া পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত অন্তত ৬, বহু হতাহত মধ্যপ্রাচ্য সংকট ও জননিরাপত্তা নিশ্চিতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর জরুরি তৎপরতা ৫ জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

সুন্দরবনের দস্যুদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ডের নেতৃত্বে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অবস্থান করা দস্যুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে যৌথবাহিনী।

যৌথবাহিনীর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ২ মার্চ সোমবার দুপুরে সুন্দরবনের হারবারিয়া, আন্ধারমানিক ও তাম্বুলবুনিয়া এলাকায় অভিযান চালায় নৌবাহিনী, কোস্টগার্ড, র‍্যাব ও পুলিশ সদস্যদের নিয়ে গঠিত যৌথবাহিনী। অভিযানে গিয়ে সুন্দরবনের তাম্বুলবুনিয়া এলাকার গহীন জঙ্গলে দস্যুবাহিনীর আস্তানা সনাক্ত করে যৌথবাহিনী।

২৫ ফেব্রুয়ারী থেকে সুন্দরবনে দস্যুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকায় বনের অভ্যন্তরে বনদস্যুদের আনাগোনা কমে গেছে। তবে সুন্দরবন থেকে তাদের পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া উইং।

কোস্টগার্ড কর্মকর্তারলেফটেন্যান্ট মোল্লা মাহমুদ আল-হোসাইন জানান, বর্তমানে সুন্দরবনে দস্যু দমনে ব্যাপক ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে জলদস্যুদের তৎপরতা নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে যৌথ বাহিনী।

সুন্দরবনের বিভিন্ন নদী ও খালাঞ্চলে মোবাইল টহল জোরদার করা হয়েছে। র‍্যাব, পুলিশের সহায়তায় নিয়মিত নৌ টহল পরিচালনার পাশাপাশি উপকূলীয় এলাকায় স্থল টহলও বৃদ্ধি করা হয়েছে। দস্যুদের সম্ভাব্য অবস্থান ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারি রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া স্থানীয় জেলে ও বনজীবীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে, যাতে তারা যেকোনো সন্দেহজনক তথ্য দ্রুত কোস্টগার্ডকে জানাতে পারেন। জনসাধারণের সহায়তায় ১৬১১১ হটলাইনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট