রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রামপাল গৌরম্ভা ইউ‌নিয়ন নাগরিক ফোরামের সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাট জেলার রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের নাগরিক্রমের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ ) সকাল গৌরম্ভা ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপ‌তি মো: ওবায়দুল্লাহ গাজী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজকর্মী ও নারী নেত্রী এ‌ঞ্জেল মৃধা।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা শেখ শ‌রিফু‌দ্দৌলা, ইউ‌পি সদস্য আবু মুছা আকু‌ঞ্জি ও শাহানাজ বেগম, ফোরাম সাধারন সম্পাদক রিক্তা বেগম, কার্য‌নির্বাহী সম্পাদক সা‌বিনা খাতুন ও মো: মোহতা‌দির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় পারিবারিক নির্যাতন, নারী নির্যাতন, নারী-পুরুষের মধ্যে বিদ্যমান শ্রম বিভাজন, পরিবার ও সমাজে কন্যাশিশুর প্রতি বৈষম্য ও নির্যাতন এবং সামাজিকীকরণ প্রক্রিয়া বিষয়ে ওরিয়েন্টেশন প্রদান করেন রিজিয়া পারভীন, নির্বাহী পরিচালক, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা।
সভায় আসন্ন আন্তর্জাতিক নারী দিবস এবং আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবস উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বৃহৎ পরিসরে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। ২৯ মার্চ বিকা‌লে গৌরম্ভা আবাসন প্রক‌লে নাটক “নাগ‌রি‌কের কথা” প্রদর্শনীর সিদ্ধান্ত হয়। এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা বিভিন্ন ধরনের সেবা সম্পর্কে ধাপে ধাপে জানার এবং সাধারণ মানুষের মাঝে সে তথ্য পৌঁছে দেওয়ার বিষয়ে নাগরিক নেতারা দায়িত্ব পালন করবেন বলে সভায় আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এজন্য স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews