রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শার্শার কায়বা সীমান্তে জাল টাকা ও ক্রিস্টাল মেথ আইস উদ্ধার, আটক ১

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শার্শা উপজেলার কায়বা ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০০ টাকার ৮৬টি জাল নোটসহ একজন আসামী এবং মালিকবিহীন ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস আটক করেছে।

সোমবার (৯ মার্চ) সকালে অভিযান চালিয়ে উক্ত জাল টাকা এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান,গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মোস্তাফিজুর রহমান সংগীয় ফোর্স নিয়ে রুদ্রপুর ও কায়বা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৮৬টি ৫০০ টাকার জাল নোটসহ চক্রের সদস্য হাসানুজ্জামান (৩০)কে আটক করে। অপর একটি অভিযানে মালিকবিহীন ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

শার্শা থানায় মামলা দিয়ে আটক আসামি, জাল টাকার নোট ও ক্রিস্টাল মেথ আইস হস্তান্তর করা হয়েছে বলে জানান অধিনায়ক নাফিজ ইমতিয়াজ আহসান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews