রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া’র ৮২তম জন্মদিন উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় পুরাতন বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মিরা এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
এ সময় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপুর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক ও উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জিয়া মঞ্চের সভাপতি ইমরান শিকদার, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বুলু, উপজেলা যুববদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ মহব্বত হোসেন সজল, কলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নোয়াব আলী প্রমূখ।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন চিতলমারী দারুল উলুম কওমিয়া মাদ্রসার শিক্ষক মুফতি আব্দুল আজিজ।
দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews