1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করল ইরান জনগণের শান্তি ও নিরাপত্তাই পুলিশের মূল লক্ষ্য-প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী অনুষ্ঠানের সমাপনী মৎস্য সম্পদ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান দুই শতাধিক গাছ কর্তন, দাকোপে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি বিরুরদ্ধে শিক্ষকের জমি দখলের অভিযোগ বিশ্বকাপ ফুটবল,শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ দিতে শিক্ষাবর্ষ ছোট করছে মেক্সিকো ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে নেতানিয়াহুকে অপমান, কূটনীতিকদের ওয়াকআউট

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দিতে মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে প্রকাশ্যে প্রতিবাদ জানান শতাধিক কূটনীতিক।

গাজায় ইসরাইলি অভিযান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার প্রতিবাদে তারা সভাকক্ষ ত্যাগ করেন।

টাইমস অব ইসরাইল ও মিডল ইস্ট আই-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) অধিবেশন চলাকালে এই নজিরবিহীন ওয়াকআউটের ঘটনা ঘটে।

নেতানিয়াহুর উপস্থিতির প্রতিবাদে জাতিসংঘের সভাকক্ষ থেকে দ্রুত বেরিয়ে যান বহু প্রতিনিধি, ফলে কিছু সময়ের জন্য বাইরে সৃষ্টি হয় ভিড় ও বিশৃঙ্খলা।

যদিও ইসরাইলের সমর্থক কিছু প্রতিনিধিদল করতালির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এ সময় মার্কিন প্রতিনিধি দল করতালির মাধ্যমে নেতানিয়াহুকে স্বাগত জানালেও, ব্রাজিলের প্রতিনিধিরা ফিলিস্তিনি কেফিয়াহ পরে স্পষ্টভাবে অবস্থান জানান।

ফিলিস্তিন কর্তৃপক্ষ আগে থেকেই বিভিন্ন চিঠির মাধ্যমে জাতিসংঘের সদস্য দেশগুলোকে আহ্বান জানিয়েছিল, যেন নেতানিয়াহুর ভাষণ বর্জন করা হয়। তাদের অভিযোগ, গাজায় ইসরাইলি অভিযানের মাধ্যমে তিনি যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত।

২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযোগে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় পরিচালিত অভিযানে অসংখ্য সাধারণ মানুষের মৃত্যু ও বেসামরিক অবকাঠামোর ধ্বংসযজ্ঞের জন্য তিনি সরাসরি দায়ী।

জাতিসংঘের তথ্য অনুসারে, চলমান যুদ্ধের ফলে এখন পর্যন্ত গাজায় দুই লাখ ৩৮ হাজারের বেশি মানুষ নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন। সম্প্রতি ফাঁস হওয়া ইসরাইলি সামরিক গোয়েন্দা তথ্যেও দেখা গেছে, ২০২৪ সালের মে পর্যন্ত নিহতদের ৮০ শতাংশের বেশি সাধারণ মানুষ ছিলেন।

গাজার আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লাখো মানুষ একাধিকবার গৃহহীন হয়েছেন। এই মানবিক সংকটের মধ্যেই নেতানিয়াহুর জাতিসংঘে ভাষণ দেওয়া এবং তা বর্জনের এই ঘটনাকে অনেকে ‘কূটনৈতিক প্রতিবাদের গুরুত্বপূর্ণ বার্তা’ বলেও উল্লেখ করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট