1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপন নথি ফাঁস,ইমরান খানকে ক্ষমতাচ্যুতে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে ইরানের তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি যুক্তরাষ্ট্র ঈদুল আজহার তারিখ ঘোষণা ঈদে সংবাদপত্রে ৫ দিন ছুটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এডিপি ও পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা অনুমোদন বাগেরহাটে গ্রাম আদালতের ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ভূমি মেলা উপলক্ষে দাকোপে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি সাথে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর শুভেচ্ছা বিনিময় টিয়াঘাটায় ভূমিসেবা মেলা-২০২৬ উদযাপন সফল করার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক বাপ্পীকে সংবর্ধনা; কলেজ উন্নয়নে নানা আশ্বাস

আফগানিস্তানের রাজধানীতে পাকিস্তানের বিমান হামলা

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমানবাহিনী। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার জানিয়েছে, সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এই হামলায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। হামলায় তার ঘনিষ্ঠ সহযোগী কারি সাইফুল্লাহ মেসুদসহ আরও কয়েকজন প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, কাবুলে নূর ওয়ালি মেসুদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে তার গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। যদিও স্থানীয় সংবাদমাধ্যমগুলো এখনো তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেনি, তবে সূত্রগুলো জানিয়েছে, তিনি গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় মেসুদ প্রকাশ্যে গাড়িতে যাচ্ছিলেন। টিটিপি পাকিস্তানের সবচেয়ে বড় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন, যার নেতৃত্বে থাকা নূর ওয়ালি বহু বছর ধরে পাকিস্তানের ‘সবচেয়ে ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন।

এদিকে হামলার পর টিটিপির পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে টিটিপি অত্যন্ত সক্রিয়। গত সপ্তাহেও ওই এলাকায় তাদের এক হামলায় পাকিস্তানের ১২ সেনা নিহত হন। এর আগে সেনাবাহিনীর অভিযানে বেশ কয়েকজন টিটিপি সদস্য নিহত হয়েছিল।

হামলার আগে বৃহস্পতিবারই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, “অনেক হয়েছে, আমরা আর এমন হামলা সহ্য করব না।” তার এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই কাবুলে বিমান হামলা হয়।

কাবুলের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতের আঁধারে দুটি ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর আকাশে বিমান চক্কর দিতে দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী শুক্রবার সকালে পেশোয়ারে জরুরি সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে। সেখানে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হতে পারে।

এদিকে আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘটনাটি ছোট পরিসরের ছিল, আতঙ্কিত হওয়ার কিছু নেই।”

তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণটি ছিল অত্যন্ত শক্তিশালী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট