রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাবিক ভর্তির প্রতারকচক্রের ২ সদস্যকে আটক করেছে নৌবাহিনী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ নৌবাহিনীতে এ-২০২৬ ব্যাচের নবীন নাবিক এবং এমওডিসি(নৌ) ভর্তির কার্যক্রম গত ০৯ অক্টোবর ২০২৫ হতে চলমান রয়েছে। ভর্তির কার্যক্রম চলাকালে গতকাল বুধবার (১৫ অক্টোবর ) গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সদর থানাধীন খুলনা হোটেল, হোটেল ধানসিড়ি এবং হোটেল সোসাইটিতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে নাবিক ভর্তির প্রতারক চক্রের ২ সদস্য আশিকুর রহমান এবং মোঃ বশির উদ্দিনকে আটক করা হয়।

অভিযানকালে হোটেল সোসাইটি-এর ২০নং কক্ষ হতে বিভিন্ন ভুয়া প্রশ্নপত্র, উত্তর পত্র, স্বাক্ষরিত ব্ল্যাংক চেক ও আনুষঙ্গিক নথিপত্র জব্দ করা হয়। বর্ণিত কক্ষটি প্রতারক চক্রের সদস্যরা অফিস কক্ষ হিসেবে ব্যবহার করত। এ সময় বর্ণিত হোটেলসমূহ হতে প্রতারণার শিকার ১৬ জন চাকরি প্রার্থীকে উদ্ধার করা হয়। ভুক্তভোগীরা জানায় প্রতারকচক্রের সদস্যরা ১০-১৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের নিকট থেকে স্বাক্ষরিত ব্ল্যাংক চেক ও ব্ল্যাংক স্ট্যাম্প গহণ করে। এছাড়াও প্রতারকগণ কর্তৃক চাকরি প্রার্থীদের ভর্তি সংক্রান্ত ভুয়া প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করার প্রমাণাদি পাওয়া যায়। পরবর্তীতে আটককৃত প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক নিয়োগ একটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া। আর্থিক লেনদেনের মাধ্যমে নাবিক নিয়োগের কোন সুযোগ নেই। নৌবাহিনীতে নাবিক ভর্তি কার্যক্রম চলাকালে প্রতারক চক্র চাকরি প্রার্থীদের সাথে অবৈধভাবে অর্থের বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা করে থাকে। তবে নৌবাহিনীর সদস্যদের তীক্ষ্ণ নজরদারি, ভর্তি কার্যক্রমের সুব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে এ ধরনের অবৈধ অপচেষ্টামূলক কার্যক্রম অধিকাংশ ক্ষেত্রে রোধ করা সম্ভব হচ্ছে। এ বিষয়ে সকলকে প্রতারকচক্র থেকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews