রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তিন মিনিটেই শেষ খুলনা খাদ্য বিভাগের নামে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম:: খুলনা জেলা ব্যক্তিগত স্বার্থ হাসিলের খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে সাবেক কয়েকজন ওএমএস ডিলারের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার সকালে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক ওএমএস ডিলার মিরাজুল ইসলাম মিরাজ, ফ্যাসিবাদ আওয়ামী লীগ ও ১৪ দলের সমন্বয়ক এবং খালিশপুর থানা আওয়ামী লীগের সদস্য মো. খালিদ হোসেনসহ কয়েকজন নরী-পুরুষ। তবে হাইকোর্টে মামলা দায়ের করা প্রকৃত ওএমএস ডিলারদের কাউকেই সেখানে দেখা যায়নি বলে দাবী করেন উপস্থিত কয়েকজন।
উপস্থিত ভাষ্য মতে, মানববন্ধনটি মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে তড়িঘড়ি করে শেষ করা হয়।
অভিযোগ উঠেছে, খুলনার পলাতক এক সংসদ সদস্যের একান্ত সহকারী ও ওএমএস ডিলার মো. ইমন শেখের প্রত্যক্ষ মদদে এই কথিত মানববন্ধনটি আয়োজিত হয়েছে। উদ্দেশ্য ছিল বর্তমান জেলা খাদ্য নিয়ন্ত্রকের কর্মকান্ডকে বিতর্কিত করা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা। সাবেক ওএমএস ডিলার মিরাজুল ইসলাম মিরাজ ও ইমন শেখের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
অন্যদিকে, খুলনায় নতুন জেলা খাদ্য কর্মকর্তা (ডিসি ফুড) মোহাম্মদ তানভীর হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকেই শুরি করেছেন ব্যাপক তৎপরতা। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি নিজে উপস্থিত থাকছেন নগরীর বিভিন্ন ওএমএস পয়েন্টে, কালোবাজারি ও অনিয়ম প্রতিরোধে। মাঠ পর্যবেক্ষণের সময় ডিলারদের দিচ্ছেন প্রয়োজনীয় নির্দেশনা, যা খুলনা খাদ্য বিভাগে এনেছে পরিবর্তনের নতুন হাওয়া বলে দাবী করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews