রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এসডব্লিউ নিউজ ২৪-এর এক যুগে পদার্পণ

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন:পাইকগাছা:: খুলনা জেলার দক্ষিণাঞ্চলের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “এসডব্লিউ নিউজ ২৪” সাফল্যের সঙ্গে অতিক্রম করেছে গৌরবময় ১১ বছর। পাঠকদের ভালোবাসা, সাংবাদিকদের নিষ্ঠা ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতায় সংবাদমাধ্যমটি পদার্পণ করছে ১২তম বছরে (এক যুগে)।

প্রতিষ্ঠার পর থেকেই “এসডব্লিউ নিউজ ২৪” দক্ষিণাঞ্চলের মানুষের আস্থা অর্জন করেছে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও মানসম্মত সংবাদ পরিবেশনের মাধ্যমে। খুলনার দক্ষিণের বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট এবং প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান এর সম্পাদনায় পরিচালিত এই নিউজ পোর্টাল ইতোমধ্যেই স্থানীয় ও জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করেছে।

এক যুগ পূর্তি উপলক্ষে আগামী ২৫ অক্টোবর (শনিবার) সকাল ১১টায় পাইকগাছার নতুনবাজারে পত্রিকার কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এলাকার সকল সাংবাদিক, পাঠক, শুভানুধ্যায়ী ও আগ্রহী ব্যক্তিবর্গকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

সম্পাদক প্রকাশ ঘোষ বিধান বলেন,

এসডব্লিউ নিউজ ২৪-এর এই এক যুগের যাত্রা ছিল পাঠকদের ভালোবাসা ও সহকর্মীদের পরিশ্রমের ফল। ভবিষ্যতেও আমরা নিরপেক্ষ ও গুণগত সাংবাদিকতা বজায় রাখতে বদ্ধপরিকর।

এক যুগ পূর্তির এই আনন্দঘন মুহূর্তে “এসডব্লিউ নিউজ ২৪” তার সকল পাঠক, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews