রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এস ডব্লিউ নিউজ ২৪ এর এক যুগ পূর্তি উদযাপন: কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার দক্ষিণাঞ্চলের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম” সফলতার সঙ্গে পেরিয়েছে গৌরবময় এক যুগ। এ উপলক্ষে শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় পাইকগাছার নতুন বাজারস্থ পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত হয় কেক কাটা, ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস ডব্লিউ নিউজ ২৪ ডটকমের সম্পাদক-প্রকাশক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মণ্ডল, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, মোংলা উপজেলা ফুড অফিসার মনিরুল ইসলাম সিদ্দিকী (ফিরোজ), সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক কবি রোজী সিদ্দিকী, শামীমা আক্তার, সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম ও মোঃ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি আব্দুর রাজ্জাক মদিনাবাদী, সাংবাদিক মোঃ আওছাফুর রহমান, মোঃ নুরুল আমিন পলাশ, মোঃ জিনারুল ইসলাম, স্কুল শিক্ষার্থী সাদিয়া আক্তার, ফারিয়া সুলতানা ছোঁয়া এবং সুমনা আক্তার আয়েশা, রাহা, ব্যবসায়ী গণেশ দাশ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম বিগত এক যুগ ধরে দক্ষিণাঞ্চলে নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে।” তারা সংবাদমাধ্যমটির আরও সাফল্য কামনা করেন।

শেষে কেক কেটে ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews