1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
বেনাপোলে ‘নবজাগরন সঞ্চয় ঋনদান সমবায় সমিতির’ ম্যানেজার ২৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে, আদালতে মামলা ফ্ল্যাট থেকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার ইরানের সংবাদ সম্মেলনে ফুটবলের চেয়ে বেশি আলোচনায় রাজনীতি যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র-ইরান, বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তি দল নয়, দেশের জন্য কাজ করুন: সাংবাদিকদের প্রধানমন্ত্রী সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় নদী থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার দিঘলিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অসুস্থ ভ্যান চালককে অনুদান প্রদান কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে আনা ফেন্সিডিল ও অবৈধ ঔষধ জব্দ ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার অভিযোগে চাঞ্চল্য

শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে হাজারো নেতা-কর্মীর ঢল

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি::  যশোরের শার্শায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণ বুরুজবাগান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পাশে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা মহিলাদল নেত্রী চায়না খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা আবুল হাসান জহির।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেমেছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, দুর্নীতি ও দুঃশাসনের অবসান এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠাই আজ আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের দমন-পীড়ন ও মিথ্যা মামলার ভয় না পেয়ে বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করছে। আগামীর নির্বাচন হবে এই দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহমদ আলী শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রশিদ ও সদস্য আলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দিন প্রমুখ।

এ সময় মহিলা দলের নেত্রী নুরনাহান কাজল, তানজিলা খাতুন, ফরিদা পারভীন, পারভীন মেম্বার, সাবিনা, নাহারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট