রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কৃষি মন্ত্রনালয়ের সচিব বরাবর স্মারক লিপি প্রদান দাকোপে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
???????

দাকোপ (খুলনা) প্রতিনিধি :: সার নীতিমালা ২০২৫ শে খুচরা সার বিক্রেতা আইডি কার্ড ধারীদের অন্তর্ভূক্ত করার দাবীতে খুলনার দাকোপে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন শেষে কৃষি মন্ত্রনালয়ের সচিব বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলামের মাধ্যমে স্মারক লিপি প্রদান করা হয়। খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কেএসবিএবি) দাকোপ উপজেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা সদর চালনা ডাক বাংলো মোড়ে সংগঠনের আহবায়ক সুকৃতি রায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব হযরত আলী সানার পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন, যুগ্ম আহবায়ক হায়দুল সানা, অর্থ সম্পাদক তাপস রায়, গাউসুল শেখ, আব্দুল হাই, অশোক মন্ডল, তুষার দাস, সজল সাহা, সুদীপ্ত গাইন, গৌরাঙ্গ ঘরামী, হায়দার গাজি, আনোয়ারুল গাজি, দীনবন্ধু মন্ডল প্রমুখ। এ সময়ে উপজেলার ৯টি ইউনিয়নের ও ১টি পৌরসভার খুচরা সার বিক্রেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews