1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

বাড়ি ফেরা হলো না ভিক্ষুক সোহরাব আলীর- সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: জীবনের শেষ প্রান্তে এসে প্রতিদিনের মতো ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে বেরিয়েছিলেন তিনি। কিন্তু সেই যাত্রা ছিল তার জীবনের শেষ যাত্রা। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো বয়োবৃদ্ধ ভিক্ষুক মো. সোহরাব আলী সরদার (৭০)-কে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে খুলনার পাইকগাছা পৌরসভার কালীবাড়ি এলাকায় ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে ভিক্ষা করছিলেন সোহরাব আলী। ঠিক সে সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে লুটিয়ে পড়েন।

স্থানীয় যুবক আলিমুল মানবিক দায়িত্ববোধ থেকে আহত অবস্থায় তাকে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো সম্ভব হয়নি তাকে। দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মাথার পিছনে ফেটে রক্তাক্ত হয়।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু লোকটিকে বাঁচাতে পারিনি।

নিহত সোহরাব আলী সরদার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম সোবহান আলী শেখ। অভাবের তাড়নায় প্রতিদিনই জীবিকার সন্ধানে বের হতেন তিনি। কিন্তু আজ সেই পথেই চিরতরে থেমে গেল তার জীবনযাত্রা।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে যায়।

এদিকে অসহায় এ বৃদ্ধের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এক টুকরো ভাতের আশায় পথে বের হওয়া মানুষটির জীবন থেমে গেল ব্যস্ত নগরীর এক নির্জীব দুপুরে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট