1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বেনাপোলে ‘নবজাগরন সঞ্চয় ঋনদান সমবায় সমিতির’ ম্যানেজার ২৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে, আদালতে মামলা ফ্ল্যাট থেকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার ইরানের সংবাদ সম্মেলনে ফুটবলের চেয়ে বেশি আলোচনায় রাজনীতি যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র-ইরান, বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তি দল নয়, দেশের জন্য কাজ করুন: সাংবাদিকদের প্রধানমন্ত্রী সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় নদী থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার দিঘলিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অসুস্থ ভ্যান চালককে অনুদান প্রদান কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে আনা ফেন্সিডিল ও অবৈধ ঔষধ জব্দ ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার অভিযোগে চাঞ্চল্য

বিএনপি ও ধানের শীষ প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- রফিকুল ইসলাম

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ও খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস. এম. রফিকুল ইসলাম রফিক বলেছেন, বিএনপি ও ধানের শীষ প্রশ্নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, নির্বাচন গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ, আর বিএনপি হচ্ছে দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল। মনোনয়ন প্রক্রিয়ায় একাধিক প্রার্থী থাকা স্বাভাবিক বিষয়, তবে দল যাকে মনোনয়ন দেবে, তিনিই হবেন দলের চূড়ান্ত প্রার্থী। এ ক্ষেত্রে আমাদের সবার দায়িত্ব হবে তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিয়ে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করা।

দলীয় মনোনয়ন প্রসঙ্গে রফিকুল ইসলাম আরও বলেন, যারা দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শ লালন করে রাজনীতি করছেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে ছিলেন এবং প্রতিটি পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়িয়েছেন-দল অবশ্যই তাদের মূল্যায়ন করবে বলে আমি বিশ্বাস করি।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাবা পূজা মন্দির চত্বরে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সমসাময়িক রাজনীতি ও বিএনপির ৩১ দফা বাস্তবায়ন বিষয়ে এ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন দুলাল সরদার। এতে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, বিএম আকিজ উদ্দিন, শেখ হাবিবুর রহমান হাবিব, পিরআলী, পঙ্কজ মল্লিক, দিদারুল ইসলাম, আপিল উদ্দিন খাঁ, শেখ ইদ্রিস, সাইফুল ইসলাম, তোফাজ্জেল বিশ্বাস, জিএম ফারুক হোসেন, এসএম শাহাবুদ্দিন ও শফিকুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট