রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::”সাম্য ও সমতায় ‘ দেশে গড়বে সমবায় ” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খুলনার পাইকগাছায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির। প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী।

এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ ও সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমবায় সমিতির কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণে একযোগে কাজ করার আহ্বান জানান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews