রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছায় নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবক উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছা থানার সামন দিয়ে প্রবাহিত শিবসা নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় রিপন মাখাল (৩২) নামের এক যুবককে জীবিত উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) ভোর ৬টার দিকে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে নদীর চরে উবুড় হয়ে পড়ে থাকা অবস্থায় তাকে দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় রিপনকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উদ্ধার হওয়া রিপন মাখাল পাইকগাছা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খ্রিস্টান পাড়ার মিখাইল মাখালের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধারকৃত রিপনের হাত ও হাঁটুর নিচের অংশ রশি দিয়ে শক্ত করে বাঁধা ছিল। তার পরনে ছিল গেঞ্জি ও জিন্স প্যান্ট।

রিপনের পিতা মিখাইল মাখাল জানান, জিরো পয়েন্ট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রিপনের একটি সেলুন রয়েছে। সম্প্রতি ঘর বাঁধা নিয়ে তার চাচাতো ভাই রকি মাখাল ও শ্বশুর অগস্টিন সরকারের সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, এ বিরোধের জেরেই কেউ তাকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে নদীতে ফেলে দিয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিরাপদ জানান, রিপনের অবস্থা এখন স্থিতিশীল। তিনি জীবিত আছেন, তবে পুরোপুরি জ্ঞান ফিরে পেতে কিছুটা সময় লাগবে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় এখনও পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাটি উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews