রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বর্ষীয়ান রাজনীতিবিদ শামসুর রহমান এর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন::বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সিনিয়র নায়েবে আমীর, দৈনিক সংগ্রাম পত্রিকার সাবেক চেয়ারম্যান, খুলনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ শামসুর রহমান (রহঃ)-এর স্মরণে “বর্ণাঢ্য জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ নভেম্বর) বিকেলে খুলনার পাইকগাছা উপজেলা সদরের আল আমিন ট্রাস্ট মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জেলা শিবিরের সভাপতি আবুজার গিফারী,
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা কামাল হোসেন,
জেলা জামায়াতের ইউনিট সদস্য কাজী তমজিদ আলম,
প্রভাষক আব্দুল মোমিন সানা,
এডভোকেট আব্দুল মজিদ,
উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ এবং
সেক্রেটারি আলতাফ হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক এস. এম. শারাফাত হোসেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, মঈনুদ্দিন দফাদার, মুহাম্মদ শফিয়ার রহমান, মাওলানা আমিনুর রহমান সিরাজী, আবুল কাশেম, রেজাউল ইসলাম বাদশা ও আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান।

উল্লেখ্য, সাবেক এমএনএ শামসুর রহমান (রহঃ) ২০০৮ সালের ২ নভেম্বর ইন্তেকাল করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews