রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চিতলমারীতে জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থীর উঠান বৈঠক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত বাগেরহাট-১ আসন প্রার্থী জেলা মজলিসের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব বিভাগের জেলা শাখার সভাপতি শেখ মঞ্জুরুল হক রাহাদ উঠান বৈঠক করেছেন। সোমবার (০৩ নভেম্বর) বিকেল ৫ টায় চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের বোয়ালিয়ায় এ বৈঠক করেন। এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মিসহ সাধারন মানুষের অংশ গ্রহণে বৈঠক প্রাণবন্ত হয়ে ওঠে।
জামায়াতে ইসলামী হিজলা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা হুমায়ুন কবিরের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গাজী মুনিরুজ্জামান, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান নান্না, শেরে বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী মিজানুর রহমান ও জামায়াতে ইসলামী মনোনিত হিজলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাওলানা শেখ সোহেল।
গণসংযোগ শেষে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-১ আসন (চিতলমারী-মোল্লাহাট ও বাগেরহাট সদর) প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে আমরা গণসংযোগ ও উঠান বৈঠক করেছি। আমরা সাধারণ মানষের সাথে কথা বলছি। তাদের দুঃখ, কষ্ট ও বেদনার কথা শুনছি। তারা যাতে আমাদের আগামী নির্বাচনে রায় দেয় সে জন্য দাবী জানাচ্ছি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews