রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছা হসপিটালের রোগীদের সেবা পরিদর্শন কার্যক্রম

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগ, প্যাথলজি বিভাগ, পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড, শিশু ওয়ার্ড ও ডেলিভারি ওয়ার্ড পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবর রহমান।

মঙ্গলবার(৪ নভেম্বর) সকালে পরিদর্শনকালে তিনি ভর্তি রোগীদের খোঁজখবর নেন, তাদের চিকিৎসা সেবা, সুবিধা-অসুবিধা ও পরামর্শ সংক্রান্ত বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। রোগী সেবার মান উন্নয়নে তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধানও করেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রোগ নিয়ন্ত্রণ বিভাগের মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীবৃন্দ।

ডা. মাহবুবর রহমান বলেন, “রোগীদের প্রতি আন্তরিকতা ও সেবার মান বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। সকলের সমন্বিত প্রচেষ্টায় উপজেলা স্বাস্থ্য সেবাকে আরও উন্নত ও জনগণের আস্থার কেন্দ্রবিন্দুতে নিয়ে যেতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews