1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

পিতার হত্যার বিচারের দাবীতে বাগেরহাটে মেয়ের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: পিতার হত্যার বিচারের দাবি ও সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা অপ প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন করেছে নিহত মোঃ ইব্রাহিম শেখ এর মেয়ে মিথুন আফরোজ ইমা।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মিথুন আফরোজ ইমা লিখিত অভিযোগে বলেন, গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার আমার পিতাঃ মোঃ ইব্রাহিম শেখ বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ ব্রীজের নিচ থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে তিনি বাগেরহাট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। আমার দাবি প্রশাসন যত দ্রুত সম্ভব বাবার মৃত্যুর প্রকৃত রহস্য উৎঘাটন করে দোশিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।
তিনি লিখিত অভিযোগে আরো বলেন একটি কুচক্রীমহল মুনিগঞ্জ ব্রীজের নিচ থেকে ১৮ লক্ষ টাকা লুটসহ আওয়ামীলীগ নেতার মৃত দেহ উদ্ধার শিরো নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। আমার বাবাকে আওয়ামীলীগ নেতা পরিচয় দেওয়া হলেও আমার বাবার জীবদ্দশায় কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছিল না। আমার বাবার এ মৃত্যুতে আমাদের পরিবার সহ আত্মীয় স্বজন সকলেই গভীর ভাবে শোকাহত এরই মধ্যে এই সব ভিত্তিহীন তথ্য প্রচার হওয়ায় আমার মানুষের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি। যা আমাদের পরিবারের জন্য খুবই বিব্রতকর। আমার বাবার মৃত্যুতে কোন গোপন রহস্য রয়েছে বলে আমাদের বিশ্বাসকরি। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত আমার পিতার মৃত্যুর প্রকৃত রহস্য উৎঘাটন করে দোষিদের দ্রুত গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট