রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের উদ্যোগে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল না করে আগের মতো বহাল রাখার দাবিতে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের প্রস্তাবিত সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সার বিক্রেতা হিসেবে নিবন্ধিত প্রায় ৪৪ হাজার খুচরা ব্যবসায়ী মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন।

পাইকগাছা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি ইবাদুল গাইনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সঞ্জয় নাথ, মাসুদ সানা, আব্দুল কুদ্দুস, মঞ্জুরুল সানা, তম্ময় ঢালী, সোহেল ইসলাম, মতিলাল রায় ও মাহবুব খান।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে খুচরা বিক্রেতারা কৃষকদের নিকট সার সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। একারণে লাইসেন্স বাতিলের পরিবর্তে তাদের স্বার্থরক্ষায় সরকারকে সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন-এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews