রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটি ২০২৫ বৃত্তি পরীক্ষা বাস্তবায়নের জন্য দুই দিন ব্যাপি সুপারদের প্রশিক্ষাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮নভেম্বর) সকালে বাগেরহাট শহরের দশানি ধানসিঁড়ি হোটেলের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য প্রদান করেন এডুকেশন সোসাইটর চেয়ারম্যান জনাব মুফতি রুহুল আমিন সাহেব।
অন্যান্যদের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন এডুকেশন সোসাইটির মহাসচিব আব্দুল্লাহ আল নোমান, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব ডা. আসাদুজ্জামান সাহেব ও ক্যাডেট কেয়ার প্রকাশনীর সহকারী পরিচালক হা: মাও:মাহদি হাসান তামিম সাহেব।
স্বাগত বক্তব্যে তিনি বলেন হল সুপার ও প্রত্যবেক্ষকদের আমানতদারিতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে উৎসাহ প্রদান করেন। এছাড়া তিনি আশা প্রকাশ করেন যে, শিশুদের এ প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণের মধ্য দিয়ে তারা আগামী দিন আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।
এ প্রশিক্ষণে দেশের প্রায় অর্ধশতাধিক কেন্দ্রে কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে। উক্ত পরীক্ষা বাস্তবায়নের লক্ষ্যে দেশের শতাধিক প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ হল সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন। হল সুপারদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলার জন্য অত্র এডুকেশন সোসাইটির পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews