বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার বিদায় দেখছেন ঘানার সেই তান্ত্রিক ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত, প্রাণহানি ১৭০০ দোহায় ট্রাম্প-ইরান বৈঠক, বিশ্বজুড়ে কূটনৈতিক জল্পনা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবির ঘটনায় ১২ নাবিক উদ্ধার পাইকগাছা পৌরসভায় বাজেট ঘোষণা: প্রস্তাবিত বাজেট ৫২ কোটি ১৯ লাখ টাকা পাইকগাছায় ১ যুগ বন্ধ মাদ্রাসা: দানকৃত জমি ফেরতের দাবিতে ইউএনও’র কাছে অভিযোগ এইচএসসি পরীক্ষা চলাকালীন কেএমপির গণবিজ্ঞপ্তি খুলনা নগরীতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

বেনাপোলে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান করা হয়েছে

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: ”তোমারই আগামী দিনের বাংলাদেশ, স্বশিক্ষিত তোমাকে হতেই হবে”-এ প্রত্যয় নিয়ে যশোরের শার্শা উপজেলার ২৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা-২০২৫ এ জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে।

আজ শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে বেনাপোল পৌর বিয়ে বাড়ী কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুজ্জামান লিটনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করতে হলে নৈতিক ও মানবিক শিক্ষা জরুরি। শিক্ষার্থীদের সুশিক্ষা, দেশপ্রেম এবং শৃঙ্খলার সাথে গড়ে ওঠার আহ্বান জানান বক্তারা।

আয়োজক আলহাজ্ব মোঃ নুরুজ্জামান লিটন বলেন, কৃতী শিক্ষার্থীরা শার্শার গর্ব। তারা ভবিষ্যতে দেশের জন্য কাজ করবে, এটাই আমাদের প্রত্যাশা। তাদেরকে উৎসাহিত ও অনুপ্রাণিত করতেই এ আয়োজন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews