রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

পৃথ্বীরাজকে নকল করলেন কি শাকিব খান

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:: গত দুদিন শাকিবের নতুন লুক নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চলেছে। আলোচনা অতিরিক্ত হতে গিয়েই শাকিবের এই লুকের মিল খুঁজে পেলেন চলচ্চিত্রপ্রেমীরা। শাকিব খানের এই লুকে এর আগেও দেখা গেছে; অন্য সিনেমার এক নায়কের লুকে।

ভারতের দক্ষিণের মালায়ালাম ইন্ডাস্ট্রিজের অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন এই লুকে আগেই ধরা দিয়েছিলেন।

স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে- শাকিব কি নকল করলেন? নাকি শাকিবকে নকল করানো হলো।
দুই নায়কের দুটি লুক পাশাপাশি করলে দেখা যায়, শাকিব খান এবং পৃথ্বীরাজ সুকুমারন—দুজনকেই দেখা যাচ্ছে কালো রঙের ডেনিম জ্যাকেটে, ওপরে সাদা সুতোর কনট্রাস্ট স্টিচিং করা। উভয়ের পোশাকের ডিজাইন এবং কাট প্রায় হুবহু এক। মিল রয়েছে চশমা ও গোঁফে! দুজনের মুখেই রয়েছে তীক্ষ্ণ ও ঘন গোঁফ।

চোখে সানগ্লাস। ফলে তাদের লুকে একধরনে আভিজাত্য এসেছে। সানগ্লাসের পার্থক্য রয়েছে! শাকিব খান ব্যবহার করেছেন এভিয়েটর স্টাইলের সানগ্লাস,পৃথ্বীরাজ প্রথম লুকে পরেছেন একটি টর্টসেল ফ্রেমের কালো লেন্সের সানগ্লাস। পরে অবশ্য তিনিও এভিয়েটর স্টাইলের চশমাও ব্যবহার করেন।

ফলে দুজনকে একত্রে লুকের ক্ষেত্রে আলাদাও করা যাচ্ছে না। চুলের স্টাইলেও ভিন্নতা নেই। দুজনের হেয়ারস্টাইলে রয়েছে মিল। ফলে পাশাপাশি দুজনকে একই লুকেই দেখা যাচ্ছে।

চলতি বছরের মার্চে মালায়ালাম সিনেমা ‘এল টু এমপুরান’-এর প্রচারণায় অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারান এই একই লুকেই ধরা দেন।

এই সিনেমাটি ‘লুসিফার’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি। এই সিনেমাতে পৃথ্বীরাজ সুকুমারন অভিনয় করছেন জায়েদ মাসুদের চরিত্রে; যিনি হলেন ক্বুরেশি আব্রামের সিন্ডিকেটের একজন বেতনভুক্ত কমান্ডার। ‘লুসিফার’ ছবিতে তাকে এই সিন্ডিকেটের সামরিক প্রধান হিসেবে দেখানো হয়েছিল, এবং ‘এম্পুরান’-এ তার অতীত ও নেপথ্যের কাহিনি তুলে ধরার কথা।

আবার শাকিবের আসন্ন সিনেমা ‘সোলজার‘-এর গল্পেও পৃথ্বীরাজের সিনেমার সঙ্গে মিল থাকবে কি না, তা নিয়েও থাকছে প্রশ্ন! কারণ, শাকিব খান ‘সোলজার‘ সিনেমায় একজন সৈনিকের চরিত্রে দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে দেখা যাবে বলে শোনা গেছে। এই অ্যাকশন-থ্রিলারের প্রেক্ষাপট যেন অনেকটাই মিলে যায় পৃথ্বীরাজ সুকুমারানের আলোচিত সিনেমা ‘এল টু এমপুরান’- এর সঙ্গে একজন দুর্নীতির বিরুদ্ধে লড়াকু সৈনিক, আর অন্যজন এক প্রভাবশালী সিন্ডিকেটের সামরিক প্রধান। ফলে নানা প্রশ্ন থেকেই যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews