রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছায় ‘দেলুপি’ চলচ্চিত্রের প্রথম প্রদর্শনীতে দর্শকদের হৃদয় জয়

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় বহুল প্রতিক্ষীত বাংলা চলচ্চিত্র ‘দেলুপি’-র প্রথম প্রদর্শনীতে উৎসুক দর্শক-শ্রোতার মন জয় করেছে সিনেমাটি।
বুধবার সন্ধ্যায় উপজেলার দ্বীপবেষ্টিত দেলুটি ইউনিয়নের দারুনমল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির শুভ মুক্তি অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১ ঘণ্টা ৩৭ মিনিট দৈর্ঘ্যের এ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।

৭ নভেম্বর খুলনায় এবং ১৪ নভেম্বর সারাদেশে মুক্তি পাবে সিনেমাটি। পরবর্তীতে এটি পাইকগাছা, দাকোপ, বটিয়াঘাটা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে প্রদর্শিত হবে।

‘দেলুপি’ সিনেমাটি মূলত দেলুটি এলাকার নাম অনুসারে নির্মিত। এতে দক্ষিণবঙ্গের গ্রামীণ জীবনের বাস্তব চিত্র, জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদী ভাঙন, বন্যা, জলোচ্ছ্বাস, জরাজীর্ণ রাস্তাঘাট, রাজনৈতিক টানাপোড়েন, প্রেম-সম্পর্ক, সামাজিক প্রতিবন্ধকতা ও শিল্প-সংগ্রামের মতো নানা বাস্তবতা ফুটিয়ে তোলা হয়েছে।

চলচ্চিত্রটিতে গ্রামীণ জীবনের সরলতা, প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক, নদীঘেরা জনপদের মাটি ও মানুষের গল্প বাস্তবভাবে উপস্থাপিত হয়েছে।

পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, আমি মানুষের জীবনের অংশ হয়ে তাদের গল্পটি বলতে চেয়েছি। ‘দেলুপি’ শুধু দেলুটি বা পাইকগাছার গল্প নয়, এটি সমগ্র বাংলাদেশের মানুষের জীবনের প্রতিচ্ছবি।

সহকারী পরিচালক সায়মা নাসরিন দেলুপি জানান, সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমেল ও ফনির মতো প্রাকৃতিক দুর্যোগে দেলুটির পোল্ডার ২২ অঞ্চলের নদীভাঙন ও জলমগ্নতার বাস্তব অভিজ্ঞতাই সিনেমার অনুপ্রেরণা। সিনেমায় মানুষের দাবি—আমরা ত্রাণ চাই না, চাই টেকসই ভেড়িবাঁধ—
এই বাস্তবতার প্রতিধ্বনি হিসেবে স্থান পেয়েছে।

সিনেমাটির চিত্রনাট্য ও নির্বাহী প্রযোজক অমিত রুদ্র বলেন,মানুষ সিনেমার মাধ্যমে নিজের সময় ও সমাজকে ধরে রাখতে পারে, যা একদিন কালের স্বাক্ষী হয়ে থাকবে।

চলচ্চিত্রে অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো. জাকির হোসেনসহ স্থানীয় যাত্রা ও মঞ্চশিল্পীরা।

প্রদর্শনী দেখতে আসা স্থানীয় দর্শকদের অনেকে বলেন, এ ছবিটি আমাদের গ্রামের গল্পের মতো। স্থানীয় শিল্পীদের অভিনয় এবং বাস্তব জীবনের প্রতিফলন দেখে মনে হয়েছে, এটি কেবল দেলুটির নয়—আমাদের সবার গল্প।

‘দেলুপি’—গ্রামীণ জীবনের সংগ্রাম, আশা ও মানবিকতার গল্প; যা দর্শকের হৃদয়ে ছুঁয়ে গেছে প্রথম প্রদর্শনী থেকেই।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews