1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানকে একঘরে করতে গিয়ে নিজেই বিচ্ছিন্ন হচ্ছে ভারত সাবেক ‘র’ প্রধান সীমান্তে কাঁটাতার ও ভিন্নমত দমন, বিতর্কের মুখে শুভেন্দু মানুষের কল্যাণে বাস্তবমুখী কাজ করাই সরকারের লক্ষ্য-প্রধানমন্ত্রী চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার খুলনা জেলা বিএনপিকে ফুলেল শুভেচ্ছা জানান নবগঠিত জেলা ছাত্রদল নেতৃবৃন্দ ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আবুল কালাম আখতার জামিল। ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চায় বর্তমান সরকার -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকবে- নজরুল ইসলাম মঞ্জু

বাগেরহাটে ছবি, ছড়া-কবিতায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি তুলে ধরলেন শিশুরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বিদ্যালয়ের মেঝেতে বসে সাদা কাগজে রঙ্গিন পেনসিলে পৃথিবী, ইটভাটা, গাছ, শুকনো মাঠসহ জলবায়ু পরিবর্তনের বিভিন্ন বিষয় আকছেন শিশুরা। আকা শেষে নিজের আকা ছবিতে দেখানো জলবায়ুর ক্ষতির দিকগুলো বর্ননা করছেন নিজেই। এ দৃশ্যটি রামপাল ‍উপজেলার ফয়লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। চিত্রাঙ্কন শেষে নাচ, গান ও কবিতা পাঠ করেন শিশুরা।
এশিয়া ফ্যাসিফিক রিজিয়নাল নেটওয়ার্ক ফর আর্লি চাইল্ডহুড (আরনেক), কোডেকের স্বপ্নযাত্রা প্রকল্প ও বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের আয়োজনে দিনব্যাপি এই “চিলড্রেন ভয়েস অণ ক্লাইমেট চেঞ্জ” শিরোনামে ব্যতিক্রমী এই ক্যাম্পেইনে ৩ থেকে ৮ বছর বয়সী ৮০জন শিশু অংশগ্রহন করেন। ব্যতিক্রমী এমন আয়োজনে অংশগ্রহন করতে পেরে খুশি শিশু ও তাদের অবিভাবকরা।
শিশুদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জলবায়ু পরিবর্তন ও প্রারম্ভিক শৈশব উন্নয়নে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু কর্মকর্তা মো: আসাদুজ্জামান, বাংলাদেশ স্কাউটস‘ বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক শাকির হোসেন, কোডেকের ফোকাল প্যার্সন মাহবুবুর রহমান সুজন।
এ্যাডভোকেসি সভায় শিশু ও তাদের অবিভাবকগণ জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নানা সমস্যা তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি জলবায়ু পরিবর্তনে সৃষ্ট স্থানীয় সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন, আপনারা নানা সমস্যার কথা বলেছেন।বিশেষ করে আশ্রয়ন প্রকল্পে যাওয়ার জন্য একটি কাঠের পোলের কথা বলেছেন, যেটি খুবই নাজুক। ঘটনাস্থল পরিদর্শন করে পোলটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে শিশুরা ক্ষতিগ্রস্থ হয়। তারা মানসিক ও শারীরিক ক্ষতির স্বীকার হয়। এসব ক্ষতি থেকে মুক্তি পেতে সকলকে সচেতন হতে হবে।
এ্যাডভোকেসি সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিশুদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। ব্যতিক্রমী এই প্রশিক্ষনে অংশগ্রহন করতে পেরে খুশি শিশু ও তাদের অবিভাবকরা। দিনব্যাপি এই ক্যাম্পেইনে শিশুদের আকা ছবির প্রদর্শনীও করা হয়। শিশুদেরকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষায় যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট