1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানকে একঘরে করতে গিয়ে নিজেই বিচ্ছিন্ন হচ্ছে ভারত সাবেক ‘র’ প্রধান সীমান্তে কাঁটাতার ও ভিন্নমত দমন, বিতর্কের মুখে শুভেন্দু মানুষের কল্যাণে বাস্তবমুখী কাজ করাই সরকারের লক্ষ্য-প্রধানমন্ত্রী চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার খুলনা জেলা বিএনপিকে ফুলেল শুভেচ্ছা জানান নবগঠিত জেলা ছাত্রদল নেতৃবৃন্দ ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আবুল কালাম আখতার জামিল। ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চায় বর্তমান সরকার -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকবে- নজরুল ইসলাম মঞ্জু

খুলনা মহানগরীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা মহানগরীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত ২য় সমন্বয় সভা বুধবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক মো: ফিরোজ শাহ্।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ইপিআই কর্মসূচির আওতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে। গত ১২ অক্টোবর নগরীর ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ১ লক্ষ ৭২ হাজার ৩’শ ৭০ জন ছেলে ও মেয়েকে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মাসব্যাপী এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয় এবং মঙ্গলবার পর্যন্ত লক্ষ্যমাত্রার ৯৪% শতাংশ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বলে সভায় উল্লেখ করা হয়। টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মহানগরীকে ৪টি জোনে ভাগ করে ৬২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ২’শ ৫২ জন টিকাদার এবং ৩’শ ৫০ জন স্বেচ্ছসেবী নিয়োজিত রয়েছে।
সভায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করে কেসিসি প্রশাসক বলেন, টাইফয়েড জ¦রের সংক্রমণ প্রতিরোধে সরকার জনগুরুত্বপূর্ণ এ কর্মসূচি হাতে নিয়েছে। তিনি শিশু স্বাস্থ্য সুরক্ষায় গৃহীত এ টিকাদান ক্যাম্পেইন সংশ্লিষ্টদের ধন্যবাদন জানিয়ে বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। সে কারণে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সকলের আন্তরিক প্রচেষ্টা থাকা জরুরী বলে তিনি উল্লেখ করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান, কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, বিভাগীয় তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন, সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা, ইসলামিক ফাউন্ডেশন-খুলনার উপপরিচালক মো: রফিকুল ইসলাম, বিশ^ স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. নাজমুর রহমান সজিব ও ইউনিসেফ-এর ইপিআই স্পেশালিস্ট ডা. তাপস কুমার হালদার, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, সদর থানা শিক্ষা কর্মকর্তা মো: শাহ্জাহান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট