বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার বিদায় দেখছেন ঘানার সেই তান্ত্রিক ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত, প্রাণহানি ১৭০০ দোহায় ট্রাম্প-ইরান বৈঠক, বিশ্বজুড়ে কূটনৈতিক জল্পনা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবির ঘটনায় ১২ নাবিক উদ্ধার পাইকগাছা পৌরসভায় বাজেট ঘোষণা: প্রস্তাবিত বাজেট ৫২ কোটি ১৯ লাখ টাকা পাইকগাছায় ১ যুগ বন্ধ মাদ্রাসা: দানকৃত জমি ফেরতের দাবিতে ইউএনও’র কাছে অভিযোগ এইচএসসি পরীক্ষা চলাকালীন কেএমপির গণবিজ্ঞপ্তি খুলনা নগরীতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

পাঁচ পদের বিপরীতে ১৩ মনোনয়নপত্র বিক্রি, ১৭ বছর পর চিতলমারী ব্যবসায়ীদের নির্বাচন

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: দীর্ঘ ১৭ বছর পর বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে ঘিরে ৫টি পদের বিপরীতে ১৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মনোনয়নপত্র বিক্রি হয়। এ সময় প্রার্থী ও সমর্থকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এক উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার শেখ শাহাদাৎ হোসেন বুলু জানান, এবার ব্যবসায়ীদের ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষে গত ৮ নভেম্বর তফশীল ঘোষণা করা হয়। তফশীল অনুযায়ী মনোনয়নপত্র বিক্রি ১১ নভেম্বর রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করা হয়। মনোনয়নপত্র জমা ১২ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৫ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ ১৬ নভেম্বর এবং ২৮ নভেম্বর নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনে অংশ গ্রহনের জন্য সভাপতি পদে মোঃ শহর আলী গাজী, মোঃ শোয়েব হোসেন গাজী ও মোঃ মনিরুজ্জামান গাজী, সাধারন সম্পাদক পদে শেখ আসাদুজ্জামান, মোঃ রাজু আহম্মেদ মুন্সি ও জয়নুল পারভেজ সুমন, সাংগঠনিক পদে মোঃ রাসেল শেখ ও সাদ্দাম শেখ, কোষাধ্যক্ষ পদে লিটন শেখ ও রাজু তালুকদার, দপ্তর সম্পাদক পদে অনুপম সাহা, সৈয়দ সিব্বির এবং মোঃ মুরাদ হোসেন মুন্সি মনোনয়নপত্র ক্রয় করেছেন।
সর্বশেষ ২০০৮ সালে ডিসেম্বরে চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে শেখ হাফিজুর রহমান সভাপতি পদে এবং মোঃ শহর আলী গাজী সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে জয়লাভ করেন। কিছুদিন পর ছাত্রলীগের তৎকালীন সভাপতি শহীদুল ইসলাম লিটন মুন্সি আহবায়ক হন। তাঁর দীর্ঘদিনের ক্ষমতায়নের ফলে আর কোন নির্বাচন হয়নি। গত ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মোঃ সোয়েব হোসেন গাজীকে আহবায়ক এবং মোঃ মনিরুজ্জামানকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews