1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানকে একঘরে করতে গিয়ে নিজেই বিচ্ছিন্ন হচ্ছে ভারত সাবেক ‘র’ প্রধান সীমান্তে কাঁটাতার ও ভিন্নমত দমন, বিতর্কের মুখে শুভেন্দু মানুষের কল্যাণে বাস্তবমুখী কাজ করাই সরকারের লক্ষ্য-প্রধানমন্ত্রী চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার খুলনা জেলা বিএনপিকে ফুলেল শুভেচ্ছা জানান নবগঠিত জেলা ছাত্রদল নেতৃবৃন্দ ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আবুল কালাম আখতার জামিল। ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চায় বর্তমান সরকার -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকবে- নজরুল ইসলাম মঞ্জু

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান চলাচলে কোস্টগার্ড নৌবাহিনীর নজরদারি

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে চলাচল করা পর্যটকবাহী নৌযানসমূহের উপর নজরদারি জোরদার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এসময় সুন্দরবনের বিভিন্ন রুটে চলাচল করা পর্যটকবাহী লঞ্চ, জালিবোটের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের নির্দেশনা দেয়া হয়।

১২ নভেম্বর বুধবার সকাল ১০ টায় নৌপরিবহন অধিদপ্তর, মোংলা উপজেলা প্রশাসন, নৌবাহিনী ও কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর পক্ষ থেকে ফেরিঘাট এলাকায় পর্যটকবাহী নৌযানের মালিক ও কর্মচারীদের সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্র ও রিসোর্টে যাত্রী পরিবহনের ক্ষেত্রে শতভাগ নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের নির্দেশনা হয়। কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

যৌথবাহিনীর নেতৃত্ব থাকা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নওসীনা আরিফ বলেন, সুন্দরবনের নদীতে ফিটনেস বিহীন কোন নৌযান চলতে পারবে না। বনের অভ্যন্তরে যেসব নৌযান চলবে সেগুলোর অবশ্যই অনুমোদন থাকতে হবে। অনুমোদনহীন পর্যটকবাহী নৌযান চলাচল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পরে যৌথবাহিনীর সদস্যরা স্পিডবোটযোগে সুন্দরবনের করমজল পর্যটন এলাকা পরিদর্শন শেষে ঢাংমারী ম্যানগ্রোভ রিসোর্টে গিয়ে নৌযান পরিচালনায় দায়িত্ব অবহেলার অভিযোগে তাদেরকে সতর্ক করেন।

এসময় উপস্থিত ছিলেন কোস্টগার্ড নৌবাহিনীর কর্মকর্তা, নৌ পরিবহন অধিদপ্তরের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, নৌ পৃলিশ, সাংবাদিক ও টুরিষ্ট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট