বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার বিদায় দেখছেন ঘানার সেই তান্ত্রিক ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত, প্রাণহানি ১৭০০ দোহায় ট্রাম্প-ইরান বৈঠক, বিশ্বজুড়ে কূটনৈতিক জল্পনা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবির ঘটনায় ১২ নাবিক উদ্ধার পাইকগাছা পৌরসভায় বাজেট ঘোষণা: প্রস্তাবিত বাজেট ৫২ কোটি ১৯ লাখ টাকা পাইকগাছায় ১ যুগ বন্ধ মাদ্রাসা: দানকৃত জমি ফেরতের দাবিতে ইউএনও’র কাছে অভিযোগ এইচএসসি পরীক্ষা চলাকালীন কেএমপির গণবিজ্ঞপ্তি খুলনা নগরীতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

বালু উত্তোলন বন্ধের দাবিতে পরিবেশবাদীদের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে নদী ও ভূগর্ভস্থ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে পরিবেশবাদীরা সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে সবুজ সংঘ ক্লাবের নিচতলায় এ্যাডভোকেট ফজলুল হকের চেম্বারে এ সংবাদ সম্মেলন হয়।
সম্মেলনে পরিবেশ রক্ষা আন্দোলন চিতলমারী উপজেলার প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট ফজলুল হক লিখিত বক্তব্য পাঠ করে জানান, প্রভাবশালীরা চিতলমারীর সীমান্তবর্তী শৈলদাহ, বাংলাবাজার এলাকার মধুমতি ও সন্ধ্যা নদীসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। বিষয়টি তিনি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উত্থাপনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু তাতে কার্যত কোন ফল হয়নি। আগামীতে তিনি বিষয়টি নিয়ে আইনী ভাবে এগোতে চান।
এ্যাডভোকেট ফজলুল হক আরও জানান, বাংলাদেশ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এ বাল্কহেডের মাধ্যমে বাণিজ্যিক উদ্দেশ্যে বালু উত্তোলনকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। আইনের সঠিক প্রয়োগ না থাকায় একটি সমাজ বিরোধী চক্র আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাসের পর মাস উপজেলার বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করছে। দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে উপজেলার শৈলদাহ মহাসড়ক সড়ক, নালুয়া-বড়গুনি সড়কসহ বিভিন্ন স্থানে ভূমিধস দেখা দিয়েছে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে বালু উত্তোলন রোধে দল-মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।
সংবাদ সম্মেলনে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট টেরাকোটা শিল্পী ও নাট্য ব্যক্তিত্ব সেলিমুজ্জামান ঠান্ডা, ঐতিহ্যবাহী সবুজ সংঘ ক্লাবের আহ্বায়ক শেখ নোয়াব আলীসহ চিতলমারী পরিবেশ রক্ষা আন্দোলন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews