রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শার্শায় কবরস্থানে বালতি ভরা কাঠের গুড়ার নিচে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামে কবরস্থান থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে কবর জিয়ারত করতে গিয়ে কবরের পাশে রাখা বালতির ভেতর এসব ককটেল দেখতে পান স্থানীয় দুই মুসল্লি।

জানা যায়, স্থানীয় মোজাম্মেল হক ও তার ভাই দরুদ আলী তাদের পিতার কবর জিয়ারতের জন্য বাগানপাড়ার কবরস্থানে যান। এসময় তারা কাঠের গুড়া ভর্তি দুটি বালতি দেখতে পান। এ সময় একটি বালতি সরানোর পর ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে সন্দেহ মনে হলে তারা দ্রুত গোগা বিজিবি ক্যাম্পে খবর দেন।

গোগা বিজিবি ক্যাম্পের কর্মকর্তারা ঘটনাটি শার্শা থানা পুলিশকে অবহিত করলে এসআই জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে কবরস্থান ও আশপাশের এলাকা থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন। উদ্ধারকৃত ককটেলগুলো জব্দ করে থানায় নিয়ে যান।

শার্শা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, “বিস্ফোরকগুলো কোথায় থেকে এলো এবং কারা রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews