রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চিতলমারীতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিএনপি’র সভা

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আলোচনা ও মতবিনিময় সভা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টায় কলাতলা ইউনিয়নের কাননচক বাজারে এ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে বাগেরহাট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার এ্যাড. মাসুদ রানা।
কলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী গাউচুর রহমানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলুল হক, বাগেরহাট জেলা জিয়া মঞ্চের সভাপতি এ্যাড. শিকদার ইমরান হোসেন ও কলাতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শিকদার মেহেদী হাসান মিরন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীন বিএনপি নেতা আব্দুর রহমান গাজী, চিতলমারী উপজেলা সেচ্ছা সেবক দলের আহবায় মোঃ নিয়ামত আলি খান, সিনিয়র যুগ্ম-আহবায়ক শামীম শেখ, উপজেলা কৃষক দলের সভাপতি শেখ সহিদুল ইসলাম ও ছাত্রদলের সাবেক সভাপতি লিমন বিশ্বাস ইউনুচ প্রমূখ।
আলোচনা ও মতবিনিময় সভায় ৫ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। সভাটি সার্বিক তত্বাবধানে ছিলেন কলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি ও সাংগঠনিক সম্পাদক মিলু শিকদার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews