1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

পাইকগাছায় পাখি সুরক্ষায় মাঠসভা ও ৪০টি পাখির বাসা স্থাপন

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় পাখি সুরক্ষা ও সংরক্ষণে গণসচেতনতামূলক মাঠসভা এবং গাছে পাখির বাসা স্থাপন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া বীজ উৎপাদন খামার প্রাঙ্গণে পাখি শিকার রোধ ও পাখি সংরক্ষণে সচেতনতাবৃদ্ধির লক্ষ্যে এ মাঠসভা আয়োজন করা হয়।

মাঠসভা শেষে বোয়ালিয়া ব্রিজ রোড, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, বাজার খোলা, গদাইপুর বাজার, গদাইপুর ইউনিয়ন পরিষদ, মুক্তির মোড় ও হিতামপুর এলাকার বিভিন্ন গাছে মোট ৪০টি মাটির তৈরি পাখির বাসা স্থাপন করা হয়।

পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন ‘বনবিবি’র উদ্যোগে আয়োজিত মাঠসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। প্রধান অতিথি হিসেবে মাঠসভা ও মাটির পাত্র স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক নাহিদুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানী সাধু, শেখ মোর্শেদ আলম, মো. তহিদুল ইসলাম, তূর্য সাধু, পরিবেশকর্মী কার্তিক বাছাড়, গণেশ দাস প্রমুখ।

২০১৬ সাল থেকে ‘পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও’ স্লোগানে কাজ করে আসছে বনবিবি। পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত ও অভয়ারণ্য তৈরির লক্ষ্যে সংগঠনটি উপজেলায় বিভিন্ন গাছে মাটির পাত্র ও ঝুড়ি স্থাপন, সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বুদ্ধকরণ সভা ও বিলবোর্ড স্থাপনসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করছে।

বক্তারা পরিবেশ সুরক্ষায় পাখির নিরাপদ বিচরণক্ষেত্র তৈরির আহ্বান জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট