রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাটের সদর ও রামপাল উপজেলার ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের সদর ও রামপাল উপজেলার গ্রাম আদালত বিষয়ক ইউপি চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও
প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ত্রৈমাসিক সমন্বয় সভা গতকাল সকালে সদর
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে নিয়ে দিনব্যাপি অনাবাসিক ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, প্রশিক্ষণের সম্মানিত কোচ কো-অর্ডিনেটর বাগেরহাট সদর উপজেলার  উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান।
রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলার নির্বাহী কর্মকর্তা  তামান্না ফেরদৌসী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গ্রাম আদালতের বাগেরহাটের ডিস্ট্রিক্ট ম্যানেজার নাজমুল হাসান। এ ছাড়া সকলকে প্রশিক্ষণের মাধ্যমে, ইউনিয়ন পরিষদের মাধ্যমে স্থানীয় সরকার শাখায় কিভাবে গ্রাম আদালতের ত্রৈমাসিক রিপোর্ট করবেন সেটা শেখানো হয়।
গ্রাম আদালতের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। প্রতিমাসে পাঁচটি করে মামলা ও প্রচার-প্রচারণার অংশ হিসাবে প্রত্যেকটি ইউনিয়নের দেয়াল লিখন ব্যানার ফেস্টুনের কার্যক্রম করার জন্য নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, মনিরুল হক সরদার, উপজেলা সমন্বয়কারী বাগেরহাট সদর ও রামপাল।
অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় উপজেলা প্রশাসন, রামপাল, বাগেরহাট। প্রশিক্ষণ শেষে মূল্যায়ন ও পুরস্কার বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews