1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

খুলনা রেঞ্জের উপজেলা ও থানা আনসার মৌলিক প্রশিক্ষণ শুরু

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা ইলাইপুর আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে রবিবার বিকাল ৩ ঘটিকায় ১০০ জন সদস্যদের ১৪ দিন ব্যাপী উপজেলা ও থানা আনসার মৌলিক প্রশিক্ষণ শিবির উদ্ধোধন করেন প্রধান অতিথি পরিচালক খুলনা আনসার ব্যাটালিয়ন (৩ বিএন) মোল্লা আবু সাইদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট খুলনা, মোঃ মিনহাজ আরেফিন, অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, মোঃ সাইদুর রহমান ও প্রশিক্ষক বৃন্দ।
উদ্ধোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাওয়া তরুনদের শক্তিকে কিভাবে সামাজিক শক্তি হিসাবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ভূমিকা রাখা যায়। এ জন্য আনসার ও ভিডিপি সদস্যদের নিরলসভাবে কাজ করতে হবে। আগামী সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে নিরাপত্তায় সবাইকে সচেতন থাকতে হবে এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান অনস্বীকার্য। এ ক্ষেত্রে তিনি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করনে আনসার সদস্যদের করণীয় বর্জনীয় বিষয়সমূহ স্পষ্টভাবে অবহিত করেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রশিক্ষিত সদস্যরা অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় প্রদর্শন করবে।
অনুরুপভাবে উপজেলা ও থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৬ষ্ঠ) ধাপ ২০২৫ খুলনা বিভাগের ০৯ টি জেলায় একই সাথে শুরু হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট