বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পাইকগাছার বাদুড়িয়ার পুকুরে শোলের সমারোহ; বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ

এবার ভূমিকম্পে কাঁপল সৌদি, ইরাক ও ইরান

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: মধ্যপ্রাচ্যের তিন দেশে একই সময়ে ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার সৌদি আরবের পশ্চিমাঞ্চলের হরাত আল-শাকা এলাকায় একটি হালকা ভূমিকম্প রেকর্ড করে দেশটির জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৪।

সৌদি জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, মদিনা অঞ্চলের আল-আইস ও তাবুকের উমলুজ গভর্নরেটের মাঝামাঝি অবস্থিত হরাত আল-শাকা আগ্নেয় ভূখণ্ডের প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল এই কম্পনের উৎস। এলাকায় আগ্নেয়গিরির প্রকৃতি থাকায় ভূমিকম্পের ঘটনাটি বিশেষ নজর কাড়লেও, এখন পর্যন্ত কোনো ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

সৌদি আরবের পাশাপাশি একই সময় ইরাক ও ইরানেও শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে। সেখানে অনুভূত কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.০৯। দুই দেশের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থাগুলোও কম্পনটি নিশ্চিত করেছে।

তবে তিন দেশের কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি বলেই প্রাথমিকভাবে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews