1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

মধুমতি থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে গণস্বাক্ষর ও পথসভা

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

সোহেল সুলতান মানু, চিতলমারী :: বাগেরহাটের চিতলমারীতে মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে স্থানীয়রা গণস্বাক্ষর কর্মসূচি ও পথসভা করেছে। সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৫ টায় শৈলদাহ খেয়াঘাট নদীর তীরে চিতলমারী পরিবেশ রক্ষা আন্দোলনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী পরিবেশ রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক এ্যাড. ফজলুল হক।
পরিবেশবাদী নেতা এনামুল হক গাজীর সঞ্চালনায় এ সময় গণস্বাক্ষর কর্মসূচি ও পথসভায় বক্তব্য রাখেন অধ্যাপক জহরলাল সরকার, স্কুল শিক্ষক প্রভাত মজুমদার, নাট্য ব্যক্তিত্ব সেলিমুজ্জামান ঠান্ডা মুন্সি, মাদ্রাসা শিক্ষক সোয়েব হোসেন গাজী, অবৈধভাবে বালু উত্তোলনে ক্ষতিগ্রস্থ পরিবারের মোঃ তুহিন শেখ ও তারা মিয়া শেখ।
এ সময় বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে চিতলমারী উপজেলার সীমানায় মধুমতি নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর তীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে জনবসতি ও ফসলি জমি ঝুঁকির মুখে পড়ছে এবং জলজ জীববৈচিত্র্য চরমভাবে ধংসের মুখে। অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিশ্চিত করা জরুরি। আর এ জন্য প্রশাসনের হস্তক্ষেপ জরুরীভাবে প্রয়োজন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট