রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র তাজা কার্তুজসহ জাল টাকা জব্দ

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: বাগেরহাটের শরণখোলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, তাজা কার্তুজসহ জাল টাকা জব্দ করা হয়েছে।

 

২৬ নভেম্বর বুধবার রাতে এতথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসীন।

গোপন সংবাদের ভিত্তিতে ২৬ নভেম্বর মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন শরণখোলা ও পুলিশের সমন্বয়ে বাগেরহাটের শরণখোলা থানাধীন রায়েন্দা বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ৩টি দেশীয় অস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ৪৩ হাজার জাল টাকা এবং ৪টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews