রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোংলায় কোস্টগার্ড ও পুলিশের অভিযানে হরিণের মাংসসহ চোরা শিকারি আটক

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মোংলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকা থেকে ৩২ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ এক চোরা শিকারিকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ। ২৫ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১টায় অভিযান চালিয়ে হরিণের মাংস ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সহ চোরা শিকারিকে আটক করা হয়।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ নভেম্বর বুধবার মধ্যরাত ১ টায় কোস্টগার্ড স্টেশন হারবাড়িয়া ও পুলিশের সমন্বয়ে বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে ৩২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৮টি পা ও প্রায় ২ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদসহ ১ হরিণ শিকারিকে আটক করা হয়। জব্দকৃত হরিণের মাংস, মাথা, পা, শিকারের ফাঁদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews