রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অপারেশনাল দক্ষতায় সাফল্যের মাইলফলকে মোংলা সমুদ্র বন্দর

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: আমদানি রপ্তানি বাড়াতে অপারেশনাল দক্ষতায় ব্যাপক উন্নতি করেছে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা।

চলতি বছরে বন্দরে কন্টেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিং, গাড়ি আমদানিসহ সবক্ষেত্রেই ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়,দেশের বৈদেশিক বাণিজ্যের ২৫ ভাগই সামাল দিচ্ছে মোংলা বন্দর। নিজেদের সক্ষমতা বাড়াতে, নতুন ধরনের পণ্য খালাসের সুবিধা প্রদান করতে আর পণ্য ওঠানামার সময় কমিয়ে সেবার দক্ষতা বৃদ্ধি করতে তিলে তিলে নতুন মাত্রায় গড়ে উঠেছে এ বন্দর। আজকের বন্দর বিগত দিনের চেয়ে আরও বেশি কর্মক্ষম এবং আগামীর বন্দর হতে যাচ্ছে আরও আকর্ষণীয়, আরও সমৃদ্ধ এবং আরও বেশি কার্যকর। বর্তমানে বন্দরে মোবাইল হারবার ক্রেন সংযোজনের ফলে কন্টেইনার ওঠানো-নামানোর কাজে গতি বেড়েছে। ফলে কন্টেইনারবাহী জাহাজকে আগের চেয়ে কম সময় জেটিতে অবস্থান করতে হচ্ছে এবং মোংলা বন্দর থেকে ইউরোপের পথে জাহাজ সার্ভিস চালু করা হয়েছে। যার ফলে সমুদ্রপথে গার্মেন্টস পণ্য পরিবহনের নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। এতে সময় ও খরচ দুটোই কমেছে।

এছাড়াও মোংলা বন্দর কর্তৃপক্ষ পশুর নদীর ড্রেজিংয়ের কার্যক্রম পুরোদমে চালিয়ে যাচ্ছে এতে বন্দরের জেটিতে অধিক গভীরতার জাহাজ সহজেই ভিড়তে পারছে। মোংলা বন্দরের উন্নয়নে চলমান পাঁচটি উন্নয়ন প্রকল্পের মধ্যে একটির কাজ কাজ সমাপ্ত হয়েছে আরও পরিকল্পনা রয়েছে যা পরবর্তীতে ধাপে ধাপে সম্পন্ন করে মোংলা বন্দর তথা দেশকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে।

বন্দরের সিনিয়র উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বন্দরে মোট ৩৩৯ বিদেশি বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে। এছাড়াও গাড়ি আমদানি করা হয়েছে ৪ হাজার ১৩৯টি, কার্গো হ্যান্ডলিং ৪৪ লাখ মেট্রিকটন এবং কন্টেইনার হ্যান্ডলিং করা হয় ১৩ হাজার ৪৫৪ টিইউজ।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews