রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চিতলমারীতে মতুয়া মিশনের কাউন্সিল অধিবেশন ও সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন ও মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মতুয়া বাবুল কুমার ব্রহ্মকে সভাপতি ও মতুয়া অসীম কুমার রায়কে সাধারণ সম্পাদক মনোনিত করে ৮১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। শনিবার (২৯ নভেম্বর) দুপুর ২ টায় মতুয়া মিশন বাগেরহাট জেলার শাখার সার্বিক সহযোগিতায় খড়মখালী শ্রী শ্রী হরিসভা আশ্রম মন্দির চত্বরে কাউন্সিল অধিবেশন ও সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনের পূর্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা চিতলমারী সদর বাজার প্রদক্ষিণ করে আশ্রম প্রাঙ্গণে এসে শেষ হয়। মঙ্গলদীপ প্রজ্জলণের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন মতুয়া মাতা শ্রীমতি সুবর্ণা ঠাকুর। এ সময় সর্বত্যাগী শ্রী প্রফুল্ল পাগলের সভাপতিত্বে ও বাগেরহাট জেলার শাখার সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ম-লের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মহামতুয়াচার্য্য শ্রী পদ্মনাভ ঠাকুর। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, প্রদীপ কুমার হালদার, সাংগঠনিক সম্পাদক মিন্টু বিশ্বাস, অসীম কুমার মজুমদার, মহিলা বিষক সম্পাদক ছবি রানী ম-ল, বাগেরহাট জেলার শাখার সভাপতি সুবোধ কুমার ম-ল, কচুয়া উপজেলা শাখার সভাপতি ধীরাঞ্জন মন্ডল, প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দুই সহস্রাধিক মতুয়া ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews