রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শার্শায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) এবং পরিবার কল্যাণ সহকারীদের (FWA) কেন্দ্র ঘােষিত প্রস্তাবিত নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মসূচির অংশ হিসেবে শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান কর্মসূচি পালন করছেন। জানা যায়, সকাল ১১টা থেকে শার্শা উপজেলার ইউনিয়নসমূহে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শক আকলিমা খাতুনের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা একযোগে কর্মবিরতিতে অংশ নেন।

কর্মবিরতির কারণে উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা সংশ্লিষ্ট বিভিন্ন সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরিবার পরিকল্পনা পরিদর্শক আকলিমা খাতুন জানান, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রস্তাবিত নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন না হওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews