1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারী আটক

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: গোপন সংবাদের ভিত্তিতে মোংলা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিরল প্রজাতির তক্ষুকসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

৬ ডিসেম্বর শনিবার দুপুর ২টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

৬ ডিসেম্বর শনিবার রাতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসীন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬ ডিসেম্বর শনিবার দুপুর ২টায় কোস্টগার্ড বেইস মোংলা এর একটি আভিযানিক দল বাগেরহাট জেলার মোংলা থানাধীন মোংলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন ওই এলাকা হতে বিরল প্রজাতির ১টি তক্ষকসহ ১ পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত তক্ষক ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট