রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কমিটির সভা

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন:পাইকগাছা:: পাইকগাছায় উপজেলা গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৭ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, পিআইও রাজিব বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারসহ বিভিন্ন ইউনিয়নেরচেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার গ্রামীণ অবকাঠামো, বিশেষ করে চলাচলের অনুপযোগী রাস্তা দ্রুত সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলায় প্রাথমিকভাবে নির্ধারিত ৮৮টি ভোটকেন্দ্রে ভোটারদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে কেন্দ্রসংলগ্ন রাস্তাগুলো সংস্কারে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষকে দিকনির্দেশনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews