1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

পাইকগাছা নবাগত ইউএনও’র সাথে আইনজীবী সমিতির সৌজন্যে সাক্ষাৎ

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::পাইকগাছা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরীর সাথে আইনজীবী সমিতির সদস্যরা সৌজন্যে সাক্ষাৎ করেছেন। সোমবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ইউএনও মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী উপস্থিত আইনজীবীদের সাথে মুক্ত আলোচনা করেন এবং পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাড. জিএম আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক অ্যাড. জিএম আক্কাস আলী, যুগ্ম সম্পাদক: অ্যাড. মো. একরামুল, প্রেসক্লাব পাইকগাছা’র সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, এ্যাড. নাদিরুজ্জামান নাদির, এ্যাড. বেলাল উদ্দিন, অনাদি কৃষ্ণ মন্ডল,আমজাদ হোসেনসহ সমিতির অন্যান্য সদস্য বৃন্দ।

সৌজন্য সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সকলেই নবাগত ইউএনও’র প্রতি শুভকামনা ও সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট