রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দাকোপে বেগম রোকেয়া দিবস পালিত

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি :: নারী কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ দিবসটি পালনের আয়োজন করেন।
বুধবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসনিক ভবনের হল রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বোরহান উদ্দিন মিঠু। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেকসোনা আক্তার, প্রেস ক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তৃকা করেন এনজিও প্রতিনিধি লিপিকা বৈরাগী, বিপাশা রায়, রওশানারা বেগম, ছাত্রী পিউলি বৈরাগী প্রমুখ। সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী তনুশী গাইন, বানী গাইন, দীপালী রায় ও অদিতি রায়কে সম্মাননা ও পুরস্কার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews