রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাটে শিশুদের অনলাইন যৌন নির্যাতন প্রতিরোধে বিষয়ক কর্মশালা

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: শিশুদের অনলাইন যৌন শোষণ ও নির্যাতন (ঙঝঊঅ) প্রতিরোধে সেবা সমন্বয় ও সুরক্ষা কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে বাগেরহাটে সেবা মানচিত্র হালনাগাদ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়ন এর সহায়তায় ঊট–ঝঢ়বধশ টঢ় চৎড়লবপঃ এর আওতায় ইনসিডিন বাংলাদেশের উদ্যোগে উদয়ন বাংলাদেশের বাগেরহাট কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় শিশুদের বিদ্যমান সেবা, ঝুঁকি, সম্ভাব্য করণীয় এবং অনলাইন নিরাপত্তা জোরদার করার কৌশল নিয়ে আলোচনা হয়।
উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্ভোধন করেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ।
বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, মহিলা বিষয়ক অধিদফতরের ওসিসি কর্মকর্তা নুসরাত জাহান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশের প্রোগ্রাম পরিচালক মোঃ রফিকুল আলম।
কর্মশালায় উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সভাপতি বাবুল সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, মোল্লাহাট ট্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং শিশু সুরক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews