রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৫ বাংলাদেশি

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ৩ বছর কারাভোগের পর দু’দেশের সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৫ বাংলাদেশি নারী-পুরুষ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

দেশে ফেরত আসারা হলেন, বিবি নাজমা খাতুন (৩৬),মোঃ রনি (৩৫),শংকর কুমার বিশ্বাস (৩৭),মাসুম বিল্লাহ (৩৫) ও রাহুল মল্লিক (২২)। এরা চট্রগ্রাম, খুলনা, শরিয়তপুর ও যশোর জেলা বিভিন্ন এলাকার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাখাওয়াত হোসেন বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এদেরকে বেনাপোল পোর্ট থানার নিকট হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে ।

জানা যায়, তারা অবৈধ ভাবে তিন বছর আগে রাতের অন্ধকারে দালালের মাধ্যমে ভারতে গমন করে। সেখানে তারা ইটের ভাটায় কাজ করতেন। এক পর্যায়ে ভারতের হাবড়া নামক স্থানে অবৈধভাবে অবস্থানকালীন সময় পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে ভারতীয় দমদম জেলে ৩ বছর কারাভোগ করার পর আজ দেশে ফিরে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews